image

আজ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং

কক্সবাজার সৈকতে ২২ দিনের মাথায় ভেসে এলো আরও এক মৃত তিমি 

কক্সবাজার ব্যুরো    |    ২০:১২, মে ২, ২০২১

image

কক্সবাজারের রামু হিমছড়ি সমুদ্র সৈকতে ভেসে এসেছে আরও একটি মৃত তিমি। নিয়ে ২২ দিনের মাথায় একই স্থানে ভেসে এলো তিনটি মৃত তিমি।

রবিবার (২ মে) বেলা তিনটার দিকে তৃতীয় মৃত তিমিটি ঠিক দ্বিতীয়টির স্থানে ভেসে আসে বলে জানিয়েছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা।

ইউএনও প্রনয় চাকমা জানান, ভেসে আসা তৃতীয় মৃত তিমিটি আগের গুলো চেয়ে ছোট। এর আকার ২০-২২ ফুট মতো। তবে মাথা ও লেজ পঁচে প্রায় গলে গেছে। ধারণা করা হচ্ছে এটি কমপক্ষে ২০-২৫ দিন আগে এবং গভীর সাগরে মারা গেছে।

এই মৃত তিমিটিও অন্য দুইটির মতো পুঁতে ফেলা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা।

গত ৯ ও ১০ এপ্রিল রামু হিমছড়ি সমুদ্র সৈকতের দুটি বড় মৃত তিমি ভেসে এসেছিলো। সেগুলো একই স্থানে পুঁতে ফেলা হয়। তিমিগুলো আত্মহত্যা করে ছিল বলে ধারণা।

তিমিগুলোর কংকাল চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কে সংরক্ষণ করা হবে জানা গেছে। 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image