শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি | ১৪:২৯, মে ৫, ২০২১
লোহাগাড়ায় ৭ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মালবাহী ট্রাক জব্দ করা হয়।
আটককৃত মাদক কারবারী হল কক্সবাজার উখিয়া রাজাপালং পুর্ব পাড়া এলাকার বজেন্দ্র বড়ুয়ার পুত্র সুমন বড়ুয়া(৪০)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বার রাতে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি টিম চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রামমুখী মালবাহী ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ৭ হাজার ইয়াবাসহ তাকে আটক করা হয়।
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, আটককৃতের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
Developed By Muktodhara Technology Limited