image

আজ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং

রাউজানে মসজিদ পরিচালনা কমিটি নিয়ে সংঘাতের ঘটনায় গ্রেপ্তার-১

রাউজান প্রতিনিধি    |    ২০:৪৮, মে ৫, ২০২১

image

রাউজানের পশ্চিম গহিরায় মসজিদ পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দের জেরে ব্যবসায়ীর পায়ে গুলির ঘটনায় করা মামলায় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম শেখ মো. আলমগীর (৪৮)। সে রাউজান পৌরসভার ১ নং ওয়ার্ডের পশ্চিম গহিরা আবুদ্দার বাড়ির মো. মুছার পুত্র।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অজয় দেব শীল বলেন, ৫ মে বিকেল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সে চট্টগ্রাম মিমি সুপার মার্কেটের পাশের একটি গলিতে অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত হয়ে থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হই। তার বিরুদ্ধে রাউজান থানার মামলা নং-১৫ (০৪) ২১। 

জানা যায়, গত ১৪ এপ্রিল পৌরসভার পশ্চিম গহিরার শেখ ইব্রাহিম জামে মসজিদ মাঠে মসজিদ পরিচালনা কমিটি ও মসজিদে একটি খাটিয়া দেয়ার জের ধরে সংঘর্ষ হয়। সংঘর্ষে রাউজান পৌরসভার ১ নাম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর আলীর বিরুদ্ধে ব্যবসায়ী সাইফ উদ্দিন সাবুকে বাঁ পায়ে গুলি করার অভিযোগ উঠে। ঘটনার দিন রাতেই সাড়ে ১২ টায় গুলিবিদ্ধ ব্যবসায়ীর ভাই যুবলীগনেতা আবদুল্লাহ আল মামুন কাউন্সিলর আলমগীর আলীকে (৫৪) প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলায় মোট ৮ জনকে আসামি করা হয়।

এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, গোপন সংবাদের মাধ্যমে পশ্চিম গহিরা আবুদ্দার বাড়ির মসজিদ পরিচালনা কমিটি নিয়ে ঘটনার মামলায় আসামি শেখ মো. আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। সে মামলার পাঁচ (০৫) নাম্বার আসামি। দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় ছিল। তাকে কোর্টের মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে বলেও জানাান তিনি। 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image