শিরোনাম
ডেস্ক | ১৮:৪৬, আগস্ট ১৮, ২০১৮
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে আগের ধারাবাহিকতায় এবারও বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি’র পর্দায় প্রচার হবে ‘মোশাররফ উৎসব’। সাতদিনব্যাপী মোশাররফ উৎসব প্রচার শুরু হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৭টা ৫মিনিটে।
ঈদের দিন : তকদির। রচনা- জুয়েল এলিন, পরিচালনা করেছেন শামস করিম। অভিনয়ে মোশাররফ করিম, প্রসূন আজাদ প্রমুখ।
ঈদের দ্বিতীয় দিন : ক্যারিয়ার। রচনা- ফজলুল সেলিম, চিত্রনাট্য ও পরিচালনায় শামীম জামান। অভিনয়ে মোশাররফ করিম, তারিন প্রমুখ।
ঈদের তৃতীয় দিন : ঠিকানা। রচনায় সারওয়ার রেজা জিমি, পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয়ে মোশাররফ করিম, রিচি সোলায়মান প্রমুখ।
ঈদের চতুর্থ দিন : ব্ল্যাক লাইট। রচনা ও পরিচালনায় আলম আশরাফ। অভিনয়ে মোশাররফ করিম, তারিন প্রমুখ।
ঈদের পঞ্চম দিন : আস্থা। রচনা ও পরিচালনায় জিয়াউর রহমান জিয়া। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, পুশল, ইলোরা গহর, কাদরি, সেলিন আহমেদ, হিমি হাফিজ প্রমুখ।
ঈদের ষষ্ঠ দিন : বুজুগ। রচনা ও পরিচালনায় শাহজাদা মামুন। অভিনয়ে মোশাররফ করিম, আনিকা কবির শখ প্রমুখ।
ঈদের সপ্তম দিন : গৃহশিক্ষক দিচ্ছি-নিচ্ছি। পরিচালনা করেছেন তারিক হাসান। অভিনয়ে মোশাররফ করিম, জান্নাতুল পিয়া, তারেক স্বপন প্রমুখ।
Developed By Muktodhara Technology Limited