শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১৪:৫৫, মে ৭, ২০২১
চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলী এলাকায় নির্মাণাধীন ভবনের তিনতলার ছাদ থেকে পড়েএক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭মে) সকাল ৯টার দিকে উত্তর কাট্টলী গার্লস স্কুল এলাকায় মকবুল মাস্টারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিদারুল আলম (৪৫)মিরসরাই থানাধীন নিজামপুর এলাকার বাসিন্দা। তবে তিনি স্ত্রী ও কন্যা নিয়ে সীতাকুণ্ডের কালু শাহ মাজার এলাকায় থাকতেন।
স্থানীয়রা জানান, নিহত শ্রমিক সকালে কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ‘ গুরুতর আহত অবস্থায় এক রাজমিস্ত্রীকে লোকজন হাসপাতালে নিয়ে আসেন ১০টার দিকে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Developed By Muktodhara Technology Limited