image

আজ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং

টেকনাফে মাদক আইস ও ইয়াবাসহ আটক- ১, সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি    |    ২০:০১, মে ৮, ২০২১

image

কক্সবাজার টেকনাফ মেরিনড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে মাদক আইস ও ইয়াবা নিয়ে প্রাইভেট কারসহ এক পাচারকারীকে আটক করেছে মডেল থানা পুলিশ। অপর একটি অভিযানে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকও গ্রেফতার করা হয়।

৮ মে (শনিবার) দুপুর পৌনে ১টারদিকে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাফিজুর রহমান যানবাহন যোগে মাদক পাচারের সংবাদ পেয়ে পুলিশের বিশেষ একটি টিম নিয়ে টেকনাফ সদর ইউপির উত্তর লম্বরীর মেরিন ড্রাইভ রোড এলাকায় অভিযান চালিয়ে ১শ গ্রাম ক্রিস্টাল আইস মেথ, ১৪ হাজার ইয়াবা, মাদক বহনে ব্যবহৃত প্রিমিও সাদা প্রাইভেট কারসহ (চট্টমেট্টো-গ-১২-২৪১০) মধ্য গোদারবিলের মোঃ রফিকের পুত্র ওসমান গনি (২৩) কে আটক করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, মাদকদ্রব্য ও প্রাইভেট কারসহ আটক মাদক পাচারকারীকে সংশ্লিষ্ট আইনে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

এদিকে অপর একটি অভিযানে টেকনাফ মডেল থানা পুলিশ এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করেছে একই তারিখ সকাল ১০ টায় থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে টেকনাফ থানা এলাকা হতে জিআর সাজা-৩৪৯/১৫ মামলায় ৫ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড পরোয়ানাভুক্ত আসামি মুন্ডার ডেইল এলাকার আমির হামজার পুত্র মোঃ আলী হোসাইনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি মোঃ হাফিজুর রহমান।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image