image

আজ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং

লোহাগাড়ায় রেঞ্জ কর্মকর্তার আঘাতে আহত বিট কর্মকর্তা

লোহাগাড়া প্রতিনিধি    |    ১৭:৩৮, মে ১০, ২০২১

image

মারধরের শিকার বিট কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন তালুকদার

লোহাগাড়ায় চুনতি অভয়ারণ্য বিট কর্মকর্তাকে মারধর অভিযোগ উঠেছে। চুনতি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মনজুরুল ইসলামের বিরোদ্ধে এ অভিযোগ করেছেন বিট কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন তালুকদার।

রেঞ্জ কর্মকর্তা তাকে অফিসে ডেকে নিয়ে মারধর করেন এবং কিল ঘুষি মেরে একটি দাঁত ফেলে দেন। এ বিষয়ে তাৎক্ষণিক উর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়েছেন বলে ভুক্তভোগী জানান।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শনিবার (৭ মে) দুপুরে চুনতি অভয়ারণ্য কর্মকর্তার কার্যালয়ের সামনে চুনতি অভয়ারণ্য বিট কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন তালুকদারকে মারধরের ঘটনা ঘটে। ঘটনার দিন সকালে তিনি চুনতি মুরনঘাটা ঘোনা এলাকায় বাগানে লোকজন নিয়ে কাজ করছিলেন। এসময় রেঞ্জ কর্মকর্তা মনজুরুল ইসলাম তাকে অফিসে ডেকে পাঠান। অফিসে পৌঁছার সঙ্গে সঙ্গেই দেরি হওয়ার অজুহাতে রেঞ্জ অফিসার তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। গালি শুনে তিনি অফিস থেকে বের হয়ে গেলে রেঞ্জ কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম দৌঁড়ে এসে তাকে টানাহেঁছড়া শুরু করেন। এক পর্যায়ে লাথি, ঘাড়ে ও মুখে কিলঘুষি মারতে থাকেন। এতে তিনি মাটিতে পড়ে যান এবং তার সামনের একটি দাঁত পড়ে যায়।

চুনতি অভয়ারণ্য কর্মকর্তা মোঃ মনজুরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এটি তাদের ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ বিষয় বলে লাইন কেটে দেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image