শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি | ১৫:৩৬, মে ১১, ২০২১
লোহাগাড়ায় ঘরের দেয়াল চাপা পড়ে একজন মারা গেছে।
মঙ্গলবার দুপুরে ঘরের দেয়াল ভাঙ্গার সময় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা বাইতুশ শরফ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল হক ওই এলাকার মৃত আজিজুর রহমানের পুত্র এবং দুই মেয়ে ও এক সন্তানের জনক।
বড়হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান এম ডি জুনাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, পুরাতন বাড়ির দেয়াল ভাঙার কাজ করছিলেন ঘরের মালিক হক আমিন। এসময় দেয়ালের একটি অংশ তার গায়ের ওপর পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
Developed By Muktodhara Technology Limited