image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

লোহাগাড়ায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

লোহাগাড়া প্রতিনিধি    |    ১৫:২০, মে ১২, ২০২১

image

লোহাগাড়ায় পুলিশের অভিযানে আটক কুখ্যাত ইয়াবা সম্রাট ইরফানুল হক রনিকে নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে বিএমএফ চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য দৈনিক আমাদের নতুন সময় ও জনপ্রিয় অনলাইন পোর্টাল বার্তা বাজার ডটকম'র স্থানীয় লোহাগাড়া উপজেলা প্রতিনিধি আবদুল করিমকে মুঠোফোনে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ওই সাংবাদিক মঙ্গলবার (১১ মে) রাতে লোহাগাড়া থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৪৫৮, তারিখ : ১১.০৫.২১) দায়ের করেছেন। একইদিন বিকেল পৌনে ৪টায় অজ্ঞাত ব্যক্তি একটি মোবাইল নাম্বার থেকে তাঁকে হত্যার হুমকি দেন বলে নিশ্চিত করেছেন সাংবাদিক আবদুল করিম। 

ঘটনার বর্ণনা দিয়ে সাংবাদিক আবদুল করিম বলেন, সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে লোহাগাড়া থানা পুলিশ উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হাদুর পাড়ার তৈয়ব শাহের পুত্র ইরফানুল হক রনিকে ১০ হাজার পিস ট্যাবলেটসহ হাতেনাতে আটক করেন। পরদিন মঙ্গলবার দুপুরে অভিযানের বর্ণনা দিয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে  সাংবাদিকদের ব্রিফিং দেন ওসি জাকের হোসাইন মাহমুদ। এরপর আমি বিভিন্ন সোর্সের মাধ্যমে রনির ব্যাপারে এলাকায় তথ্যানুসন্ধান করে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার ডটকমে "ক্রীড়ার আড়ালে ইয়াবা ব্যবসা করতেন রনি" শিরোনামে আমার একটি সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে আমার ওপর ক্ষিপ্ত হয়ে একইদিন বিকেল পৌনে চারটায় অজ্ঞাত এক ব্যক্তি একটি মোবাইল  নম্বর থেকে আমার ব্যক্তিগত ফোন নম্বরে ফোন দিয়ে বলেন যে, "নিউজটি সরাই ফেল, অন্যথায় তােমার অবস্থা খারাপ হবে। এই নিউজ তােরে কে করতে বলছে?"- এসব কথা বারবার উল্লেখ করে আমাকে হুমকি প্রদান করেন। এরপর থেকেই আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় আমি আত্নীয়-স্বজনের পরামর্শক্রমে জীবনের নিরাপত্তা চেয়ে একইদিন রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছি। 

এ প্রসঙ্গে জানতে চাইলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, মঙ্গলবার রাতে আবদুল করিম নামের স্থানীয় এক সাংবাদিক তাঁকে হুমকি প্রদানে বিষয়ে থানায় একটি জিডি করেছেন। আমরা বিভিন্ন মাধ্যমে  হুমকিদাতাকে শনাক্ত করার চেষ্টা করছি। সে যতোই প্রভাবশালী হউক না কেন তাকে  অতিদ্রুত আইনের আওতায় আনা হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image