image

আজ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং

কেইপিজেডের কারখানায় চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

আনোয়ারা প্রতিনিধি    |    ২০:০৮, মে ১৯, ২০২১

image

আনোয়ারায় অবস্থিত কুরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল(কেইপিজেড)এ গার্মেন্টস ফেক্টোরীতে চুরির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৮ মে) বিকালে কেইপিজেডের নিরাপত্তা কর্মীরা ৩ জনকে আটক করে কর্ণফুলী থানায় চুরির মামলা দিয়ে পুলিশকে দিলে পুলিশ তাদের গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে বলে জানান। গ্রেপ্তারকৃতরা হল কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার মফজল আহমদের পুত্র মোহাম্মদ বাবু (২০), আনোয়ারা বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর গ্রামের এয়ার মোহাম্মদের পুত্র জুয়েল মানিক আকাশ(২৫) ও বদিউল আলমের মো. ইয়াছিন (২৫)। গ্রেপ্তারকৃতরা ওই কারখানার কর্মচারী বলে জানা যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা কর্ণফুলীর থানার উপ পরির্দশক আওরঙ্গজেব জানান, গত মঙ্গলবার বিকালে ১৯ নম্বর ফ্লোরের ছুটি শেষে কারখানার কর্মচারী মোহাম্মদ বাবু (২০) ও জুয়েল মানিক আকাশ (২৫) একটি কার্টুন চুরি করে নিয়ে যাওয়ার সময় নিরাপত্তা কর্মীরা ধরে পুলিশকে দেন। এঘটনায় একটি মামলা হয়।  অপর দিকে একই দিন বিকালে ১১ নম্বর গেইটের কারখানায় কোয়ালিটি সিনিয়র অপারেটর মোহাম্মদ ইয়াছিন (২৫) সুকৌশলে শরীরের ভিতরে করে নীল রঙের জ্যাকেট চুরি করে নিয়ে যাওয়ার সময় নিরাপত্তা কর্মীদের হাতে ধরা পড়েন। এঘটনায়ও একটি মামলা করেছে কেইপিজেড কর্তৃপক্ষ। উভয় ঘটনায় কোরিয়ান কেইপিজেডের পৃথক দু’টির চুরি মামলায় তিন জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image