image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

বোয়ালখালীতে ফের গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি    |    ১৪:৫১, মে ২২, ২০২১

image

ছবি- প্রতিকী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের মধ্যম পাড়ায় ঊর্মি দে (২২) নামের এক গৃহবধূর লাশ গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

শুক্রবার (২১ মে) রাত সাড়ে ১০টায়  
বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের মধ্যমপাড়া রনজিত সিংহের বাড়িতে তার ঝুলন্ত লাশ দেখা যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত ঊর্মি স্থানীয় সিএনজি অটোরিকশা চালক রাজু দে’র স্ত্রী। দাম্পত্য জীবনে নিহত উর্মি এক ছেলে সন্তানের জননী।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে স্হানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, ঝুলন্ত লাশটি দেখে এলাকার মানুষ আমাকে মুটো ফোনে জানালে, আমি বিষয়টি বোয়ালখালী থানা পুলিশকে অবগত করেছি। তবে তার মৃত্যু কি কারণে হয়েছে তা জানা যায়নি।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, গাছে ঝুলন্ত লাশ দেখে স্থানীয় চেয়ারম্যান আমাকে অবগত করেছে। আমি থানার পুলিশ টিম নিয়ে ঘটনাস্হলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।পরে ময়না তদন্তের জন্যে উর্মির মরদেহ  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। শনিবার ( ২২) মে  সকালে  নিহত ঊর্মি দে এর আপন মামা বাদী হয়ে আত্নহত্যা প্ররোচনার অপরাধে ঊর্মি দে এর স্বামী রাজু দে ও শাশুড়িকে আসামী করে মামলা দায়ের করে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image