শিরোনাম
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি | ২১:০০, মে ২৩, ২০২১
কুতুবদিয়ায় বজ্রপাতে আব্দুর রহমান নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিাবার (২৩ মে) সন্ধ্যায় লেমশীখালী ইউনিয়নের বশির উল্লাহ সিকদার পাড়ায় বজ্রপাতের ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র । প্রত্যক্ষদশী ও হাসপাতাল সূত্র জানায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ বৃষ্টি ও ঝড়োহাওয়া বয়ে যায় দ্বীপজুড়ে। এসময় লবন মাঠ থেকে বৃদ্ধ আব্দু রহমান বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে অজ্ঞান হয়ে পড়ে। প্রতিবেশিরা দেখে তাকে মাঠ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা: রেজাউল হাসান বৃদ্ধ মৃত বলে জানান। বৃদ্ধের শরীর বজ্রপাতে ঝলছে গেছে বলে প্রত্যক্ষদশীরা জানায়।
Developed By Muktodhara Technology Limited