শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি | ১৪:২৪, মে ২৬, ২০২১
চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলায় লবনবাহী ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক মো: মিজানুর রহমান (৩০) নামের এক ব্যক্তি নিহত । মঙ্গলবার( ২৫ মে ) সন্ধ্যা সাড়ে ৭ টায় বোয়ালখালী উপজেলার গোমদন্ডী আপেল আহমদের টেক এলাকায় যশোর ট ১১- ১১৫৯ নাম্বারের লবনবাহী একটি ট্রাক ধাক্কা দেয় তার মোটর সাইকেলটিকে। সেখান থেকে গুরুতর আহত অবস্হায় মিজানকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা হাসপাতালে নিয়ে যায় স্হানিয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষনা করে ।
নিহত মিজান চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসিদ্বীপ ইউনিয়নের মনসা হুলাইন এলাকার জলিল মেম্বার বাড়ীর গোলাম মাওলা চৌধুরীর ৪ সন্তানের মধ্যে জৈাষ্ট পুত্র। পরিবার সূত্রে জানা যায়,নিহত মিজান হার্ডওয়ার ব্যবসায়ী। মিজান ব্যবসার কাজে নগরের কাপ্তাই রাস্তায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। মিজান বিয়ে করেছেন গত বছরের ১৮ জুলাই পটিয়া নয়াহাট এলাকার মোঃ জামাল প্রকাশ মধু মিয়ার মেয়ে লিসি আকতারকে। আর মাত্র ৪/৫ দিন বাদেই বহু আকাঙ্খিত সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা রয়েছে এ দম্পতির ঘরে । খুশিতে একদম গদ-গদ করছিল স্বামী-স্ত্রী দুজনেই। এ নিয়ে কতই না পরিকল্পনা। বন্ধু-বান্ধব ও আত্নীয়-স্বজনদের খাওয়ানোর কতই না প্রতিশ্রুতি। কিন্তু কে জানতো তার আগেই চলে যেতে হবে তাকে। দূর্ঘটনার সাথে সাথেই চালক পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও ট্রাকটি আটক করে বোয়ালখালী থানা পুলিশ।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ আবদুল করিম বলেন-লাশটির পরিচয় শনাক্ত হয়েছে। লাশ ময়না তদন্ততের জন্য মর্গে পাঠানো হয়েছে। মিজানের পরিবার মামলা করলে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।
Developed By Muktodhara Technology Limited