image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

রাউজানে দুই মোটর সাইকেল চোর গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি    |    ২৩:৪৫, মে ৩১, ২০২১

image

রাউজানে পৃথক অভিযানে মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুইটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

গত ২১ ও ৩০ মে রাতে পৃথক দুই অভিযানে তাদের আটক করা হয় বলে জানান রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন। 

আটককৃতরা হলেন, রাউজানের হলদিয়া ইউনিয়নের জানিপাথর এলাকার মৃত শাহ আলমের ছেলে মো. হেলাল (২৮), রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী এলাকার তালুকদার বাড়ির খায়রুল আমিনের মো. শাহেদ (২৩) ও উত্তর বেতাগী মহন বাসির বাড়ির প্রদীপ রুদ্র পালের ছেলে জয় রুদ্র পাল (২৫)। 

রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) অজয় দেব শীল জানান, চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধারের জন্যে কৌশলে ক্রেতা সেজে আটককৃতদের নোয়াপাড়া ও পাহাড়তলি ডেকে নিয়ে আসা হয়। কথাবার্তার এক পর্যায়ে চুরি হওয়া মোটর সাইকেলসহ তাদের আটক করা হয়। তিনি আরও জানান, প্রথম অভিযানে গত ২১ মে নোয়াপাড়া থেকে হেলালকে একটি ইয়ামাহা সহ আটক করা হয়। দ্বিতীয় অভিযানে ৩০ মে রাতে পাহাড়তলি থেকে জয় রুদ্র পাল ও শাহেদকে হিরো গ্লামার মোটর সাইকেলসহ আটক করে। 

এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দুইটি চুরি হওয়া মোটর সাইকেলও উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে মামলা শেষে কোর্টের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image