image

আজ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং

বোয়ালখালীতে ৫ মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে বাবুর্চি গ্রেফতার

বোয়ালখালী প্রতিনিধি    |    ১৮:১২, জুন ১, ২০২১

image

চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলায় ৫ মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে হাফেজ জাকের (১৯) নামের এক মাদ্রাসার বাবুর্চিকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

মঙ্গলবার (১ জুন) সকালে জাকেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে ।

গ্রেফতারকৃত, জাকের বাঁশখালী উপজেলার পূর্ব কাথারিয়া গ্রামের নবী আহমদের ছেলে। সে বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলী এলাকার মাদ্রাসায়ে ত্যৈয়বিয়া তাহেরিয়া দরবেশীয়া সুন্নিয়া এতিম খানা ও হেফজখানায় বাবুর্চির কাজ করত।

মামলা সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার ওই ছেলেটির বয়স (৯) বছর। তাকে গত বছরের ১৭ জুলাই হাফেজ শিক্ষার জন্য মাদ্রাসায় ভর্তি করা হয়। এবারের রমজানের বন্ধে ১২ এপ্রিল সে বাড়ি যায়। গত ৩১ মে (সোমবার) অভিভাবক ছেলেকে মাদ্রাসায় নিয়ে যেতে চাইলে সে কান্নাকাটি করতে থাকে ও মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করে। এক পর্যায়ে সে জানায়, মাদ্রাসার বাবুর্চি হাফেজ জাকের তার সাথে খারাপ কাজ করে। গত ২ মার্চ  ও ৫ এপ্রিল রাতে জোর করে বলৎকার করেছে। এছাড়াও মাদ্রাসার আরো ৫ শিক্ষার্থীকে জাকের বিভিন্ন সময় বলৎকার করেছে বলে অভিভাবককে জানায় নির্যাতিত শিশুটি।  

নির্যাতিত শিশুটির অভিভাবক বলেন, নির্যাতিত অন্যান্য শিশুদের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়ার পর ও তাদের অভিভাবকদের সাথে আলোচনা করে এবং মাদ্রাসার পরিচালকে জানিয়ে জাকেরের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবদুল করিম বলেন, জাকেরের বিরুদ্ধে অভিযোগ পেয়ে মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image