image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

সুয়াবিলে বজ্রপাতে ইউপি সদস্যসহ ৩ চা শ্রমিক আহত

ফটিকছড়ি প্রতিনিধি    |    ২২:১০, জুন ১, ২০২১

image

ছবি-প্রতীকী

চট্টগ্রামের ফটিকছড়িতে বজ্রপাতে এক ইউপি সদস্য সহ তিন চা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে মুমূর্ষ অবস্থায় হাসপাতালের বিছানায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কঠিন সময় পার করছেন। আজ ১লা জুন (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার সুয়াবিল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বারমাসিয়া চা বাগানে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

আহতরা হলেন- সুয়াবিল এলাকার আপন কুর্মি(৩৪), সামিরা (১৬), কনিকা শীল (১৮) ও চপলা মুন্ডা (২৫)। এরমধ্যে আপন কুর্মি সুয়াবিল ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।

সুয়াবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ২ টার দিকে বাগানের শ্রমিকরা বৃষ্টির সময় কাজ করতে গেলে বজ্রপাতে ৩ শ্রমিক ও ১ ইউ.পি সদস্য আহত হয়। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image