image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

বাঁশখালীতে ঋণগ্রস্থ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাঁশখালী প্রতিনিধি    |    ১৪:০৪, জুন ২, ২০২১

image

চট্টগ্রামের বাঁশখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বাঁশখালী থানা পুলিশ।

উপজেলার রামদাশ মুন্সিরহাট গরুর বাজারের সামনে আলী আহমদের মার্কেট থেকে বুধবার (২ জুন) সকাল ১০টার দিকে খবর পেয়ে বাবু সশীল (২২) নামের যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে রামদাশমুন্সির হাট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মু. রাকিব, স্থানীয় ব্যবসায়ীসহ তার সঙ্গীয় ফোর্স।

নিহত যুবক চকোরিয়া উপজেলার ডুলাহাজারা গ্রামের ৫ নম্বর ওয়ার্ড এলাকার রঞ্জিত সুশীলের পুত্র বলে জানা যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ' বাবু সুশীল দীর্ঘদিন ধরে বাঁশখালীতে প্রাণ কোম্পানীর সাব ডিলার হিসাবে ব্যবসা করে যাচ্ছেন। ইতোমধ্যে সে বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়েছে। ঋণের দায়ে জর্জরিত হয়ে পড়ে বাবু সুশীল। ঘটনার আগের দিন তার বাবার সাথে ঋণগ্রস্থ হয়ে পড়ার বিষয়ে ভিডিও কলে কথা বলে এক পর্যায়ে পরিবারের সাথে অভিমান করে এ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলা জানা যায়।'

রামদাশমুন্সির হাঁট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মু. রাকিব বলেন, ' দীর্ঘদিন ধরে প্রাণ কোম্পানীর সাব ডিলার হিসেবে ব্যবসা করে আসছে বাবু সুশীল। এ তে সে বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়েছে। মূলত ঋণের দায়ে জর্জরিত হয়ে বাড়িতে বাবার সাথে ঘটনার আগের দিন ভিডিও কলে কথা বলে অভিমান করে এক পর্যায়ে সে আত্মহত্যার পথ বেছে নেয়। 

তিনি আরো বলেন, বাবু সুশীলের নিহতের খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করি। বর্তমানে তার লাশ রামদাশমুন্সির হাঁট পুলিশ ফাঁড়ির বীটে আছে। এ বিষয়ে বাঁশখালী থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান তিনি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image