image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

হাটহাজারীতে মুক্তিযোদ্ধার সন্তানের গলাকাটা লাশ উদ্ধার ! 

হাটহাজারী প্রতিনিধি    |    ১৪:৩২, জুন ২, ২০২১

image

নিহত আজম (ফাইল ছবি)

হাটহাজারীতে মো.আজম(২৪) নামের এক মুক্তিযোদ্ধা সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

বুধবার(০২ জুন) সকালের দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ মন্দাকিনী গ্রামের নিজ দোকান  থেকে লাশটি  উদ্ধার করা হয়।

জানা যায় , ওই এলাকার নজব মোহাম্মদ চৌধুরী বাড়ির বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল আলমের পুত্র আজম প্রতিদিনের মতো রাতে নিজ দোকানে ঘুমিয়ে  পড়েন। পরদিন বুধবার যথাসময়ে দোকান না খোলায় আশপাশের দোকানি ও স্বজনরা তাকে ঘুম থেকে জাগিযে দিতে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ কে ঘটনা অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন দোকানের দরজা-জানালা সব ঠিক এবং দোকানের দরজা ভেতর থেকে আটকানো। পরে দোকানের চালের টিন কেটে ভেতরে ঢুকে পুলিশ নিহতের গলাকাটা লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে । এসময় দোকানে রক্ষিত টাকা সহ দোকানের সকল জিনিসপত্র ঠিকমতো ছিলো বলেও জানা যায়। 

হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের গলায় আঘাতের চিহ্ন আছে। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। আসলে বিষয়টি রহস্যজনক, ইতিমধ্যে  পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image