image

আজ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং

বাঁশখালীতে সাড়ে ৪হাজার ইয়াবাসহ আটক ৫

বাঁশখালী প্রতিনিধি    |    ১১:০০, জুন ১৪, ২০২১

image

চট্টগ্রামের বাঁশখালীতে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী পুলিশের এসআই প্রদীপ চক্রবর্তী সহ তার সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান পরিচালনা করে ৪ হাজার ৬শত পিস ইয়াবা ট্যাবলেট সহ ৫ জনকে আটক করেছে।

রবিবার (১৩ জুন) উপজেলার পুঁইছড়ি ইউনিয়নস্থ বাঁশখালী-পেকুয়া সংযোগ প্রধান সড়কের ফুটখালী ব্রীজের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর ৪টা ৪৫ মিনিটে ও ৫টা ২৫ মিনিটে পৃথক অভিযান পরিচালনা করে ৪ হাজার ৬শত পিস ইয়াবাসহ হাতেনাতে ৫ জনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- কুতুবদিয়া থানাধিন মগডেইল এলাকার মৃত কবির আহমদের পুত্র মোঃ ইলিয়াস (৪০), চকরিয়া থানাধিন কোটখালী কড়ই খোলা এলাকার মৃত শাকের মিয়ার পুত্র নজু মিয়া (৪৫), রামু থানাধিন খুনিয়া পালং এলাকার মৃত সিরাজ মিয়ার পুত্র
জসিম(১৮),  ঠাকুরগাঁও জেলার দলুয়া থানাধিন বেলছাড়া জিকরগাছা এলাকার মৃত আজিম উদ্দিনের পুত্র দারাজুল ইসলাম(৪৫) একই এলাকার নিশাব উদ্দিনের পুত্র রেজাউল (৪৪)।

বাঁশখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীর বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পৃথক দু'টি অভিযানে সাড়ে ৪হাজার পিস ইয়াবাসহ ৫জনকে আটক করে থানা পুলিশের একটি টিম। আটককৃতদের বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। আজ সোমবার তাদেরকে আদালতে সোপার্দ করা হবে বলেও জানান তিনি।'



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image