শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি | ২১:২৮, জুন ১৫, ২০২১
চট্টগ্রামেরে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর মহালখান বাজারের সরকারি খাস জমিতে অবৈধ ভাবে গড়ে উঠা দোকান উচ্ছেদ ও ১১ শতক জায়গা দখল মুক্ত করা হয়েছে।
মঙ্গলবার(১৫ জুন) দুপুর ২ টায় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জোবায়ের আহমেদের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম ও কর্ণফুলী থানার পুলিশ সদস্যরা।
অভিযান শেষে ইউএনও শেখ জোবায়ের আহমেদ সাংবাদিকদের জানান, উপজেলার বন্দর মহালখান বাজারের ১১ শতক সরকারি খাস জমি স্থানীয় কিছু লোক অবৈধ ভাবে দখল করে ৫ টি দোকান গড়ে তুলেছে। এতে করে বাজারের দৈনন্দিন কার্যক্রম,সাপ্তাহিক বাজার ও বন্দর সেন্টার থেকে বটতলী মোহছেন আউলিয়া ব্যস্ততম সড়কে সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যায়। মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ৫ টি দোকান উচ্ছেদ ও ১১ শতক জায়গা দখল মুক্ত করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited