শিরোনাম
রাউজান প্রতিনিধি | ১৩:২৪, জুন ১৬, ২০২১
নৌপথে মাদক পাচারকালে ১'লিটার চোলাইমদসহ এক মাদক কারবারিকে আটক করেছে রাউজান থানা পুলিশ।
কর্ণফুলী নদীর রাউজান অংশের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন দরগাহ ঘাট থেকে তাকে আটক করা হয়।
গতকাল মঙ্গলবার (১৫ জুন) রাত ১০ টায় এ অভিযান পরিচালনা করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন।
আটক আসামির নাম মো. আজিজুল হক (৪৭)। সে রাঙ্গুনিয়া উপজেলার ৫ নং বেতাগী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সিকদার পাড়ার মৃত বাদশা মিয়ার ছেলে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (অপারেশন) শাখাওয়াত হোসেন, উপপরিদর্শক (এসআই) মো. হানিফ, মো. শাহাদাত হোসেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, নৌকায় মাদক পাচার করছে এমন সংবাদে অভিযান চালিয়ে মাদক কারবারি আজিজুল হককে আটক করি। আটকের পর তার ব্যক্তিগত নৌকার ভেতর ১০০ লিটার (দুই বস্তা) পাহাড়ী চোলাইমদ উদ্ধার করি। আজ বুধবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু শেষে কোর্টে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
Developed By Muktodhara Technology Limited