image

আজ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ আটক-২

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি    |    ২২:৫১, জুন ১৬, ২০২১

image

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে এবার ইয়াবার দুই খুচরা ব্যবসায়ী আটক হয়েছে। এসব খুচরা ব্যবসায়ী বিভিন্ন পেশার আড়ালে স্থানীয় উঠতি বয়সী তরুন ও শ্রমিকদের হাতে সহজেই ইয়াবা তুলে দিত। অবশেষে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়েছে।

বুধবার (১৬জুন) সকালে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা সদরের বিছামারা বড়–য়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- পূর্ব বিছামারা এলাকার হাকিম আলীর ছেলে আলমগীর হোসেন (২৪) ও উত্তর বিছামারা এলাকার মৃত আবদু রহমানের ছেলে মো: হাসেম উদ্দিন (৪৬)। এসময় অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই মোজাম্মেল হোসেন ও খাদেমুল মাদককারবারীদের ধরতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন।  

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলমগীর হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন- স্থানীয় মাদককারবারীদের চিহ্নিত এবং তাদের আটকের জন্য বেশ কিছুদিন ধরে কাজ করছে পুলিশের টিম। গোপন সংবাদের ভিতিত্তে বুধবার সকালে উপজেলা সদরের বিছামারা বড়–য়াপাড়া এলাকায় অভিযানে গেলে দুই মাদককারবারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের ধাওয়া করে আটক করার পর তাদের দেহ তল্লাসী করে ২শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানকালে মাদককারবারীদের হাতে থাকা দেশীয় অস্ত্র দ্বারা আঘাতপ্রাপ্ত হন দুই পুলিশ সদস্য। 

প্রসঙ্গত, নাইক্ষ্যংছড়ি সীমান্তের অন্তত ৯টি পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে আসছে নিষিদ্ধ ইয়াবা। পুলিশ-বিজিরি অভিযানে কিছু চালান আটক হলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চালানের বড় একটি অংশ দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। আর স্থানীয়ভাবে এর বিস্তার করছে একটি সিন্ডিকেট। বিভিন্ন পেশার আড়ালে তারা স্থানীয় উঠতি বয়সী তরুণ ও শ্রমিকদের হাতে সহজেই তুলে দিচ্ছে ইয়াবা।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image