image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

মিরসরাইয়ে দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

মিরসরাই প্রতিনিধি    |    ২২:২৫, জুন ২১, ২০২১

image

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত হয়েছে। এসময় আরো একজন আহত হয়েছে।

রবিবার (২০ জুন) রাতে উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল উপজেলার মিঠানালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যম মিঠানালা গ্রামের মেহের আলী ভূঁইয়া বাড়ির মোহাম্মদ আলী জিন্নাহর পুত্র জাবেদ হোসেন (২৮) ও একই বাড়ির তছলিম হোসেনের পুত্র নাজমুল হোসেন (১৫)। দুর্ঘটনায় আহত হয় দিদার হোসেন। তারা তিনজনই মোটর সাইকেলের আরোহী ছিলেন।

নিহতের স্বজন আলা উদ্দিন বলেন, রবিবার বিকেলে পরিবারের সবাই মিলে মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরী এলাকায় ঘুরতে যান। ঘুরা শেষে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগলে তারা গুরুতর আহত হলে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে মিরসরাই পৌরসদরের মাতৃকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পওে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গিলে রাতে জাবেদ হোসেন ও নাজমুল হোসেনকে মৃত ঘোষণা করেন কর্তৃব্যরত চিকিৎসক। আহত দিদার চিকিৎসাধীন অবস্থায় আছেন।

মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। মোটর সাইকেল দুর্ঘটনায় আমার ইউনিয়নের দুই তরুণ অকালে প্রাণ হারিয়েছেন। আরো একজনের অবস্থা আশংকাজনক। সে চমেকে চিকিৎসাধীন রয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image