শিরোনাম
পটিয়া প্রতিনিধি | ১৫:৩১, জুন ২৩, ২০২১
গাড়ী থামিয়ে রাতের আঁধারে চাঁদাবাজিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া কমলমুন্সিরহাট এলাকায় চাঁদাবাজীর নগদ টাকাসহ র্যাবের সাজেদুল ইসলাম সাজু (৩৭) নামে এক চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার (২২জুন) গ্রেপ্তার হওয়া সাজু বি-বাড়িয়া জেলার বি-বাড়িয়া সদর থানার সুলতানপুর গ্রামের মৃত মানিক মিয়ার পুত্র। বর্তমানে সে পটিয়া পৌরসভার মধ্যম গোবিন্দারখীল ৯নং ওয়ার্ড এলাকায় পরিবার নিয়ে বসবাস করে।
সে বন খেকো আমিনুল হোসেন প্রকাশ মোটা আমিনের ছোট ভাই।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় দীর্ঘদিন ধরে প্রশাসনের কতিপয় কর্তার যোগসাজসে পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা তুলে আসছিল চাঁদাবাজ সাজেদুল। দীর্ঘদিন ধরে মহাসড়কে চাঁদাবাজি করে আসলেও প্রশাসন ছিল নিরব দর্শক। অবশেষে মঙ্গলবার ভোরে উপজেলার কমলমুন্সির হাট এলাকা থেকে র্যাব-৭ এর একটি টহল টিম যানবাহন থেকে জোরপূর্বক চাঁদা আদায়কালে সাজেদুল ইসলাম প্রকাশ সাজু (৩৭) কে আটক করে।
এ বিষয়ে র্যাব-৭ এর ডিএডি আবুল কালাম আজাদ (নৌ) বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ মঙ্গলবার সকালে তাঁকে আদালতে প্রেরণ করে।
মামলা সূত্রে জানা যায়, ধৃত সাজেদুল ইসলাম সাজু দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পটিয়া সদরের বিভিন্ন এলাকা থেকে যানবাহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। এ ব্যাপারে র্যাব-৭ এর কাছে অভিযোগ ছিল। ২১ জুন রাতে কমলমুন্সির হাট সড়কের বামপাশে মো: ইসমাইলের দোকানের সামনে গাড়ি থেকে চাঁদা আদায়কালে তাঁকে টাকাসহ গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, এ সড়কে দীর্ঘদিন ধরে ধৃত সাজেদুল ইসলাম প্রকাশ সাজু, তার ভাই নুরুল আমিন প্রকাশ মোটা আমিন, নুরু, হাসান, মনিরসহ কয়েকজনের একটি সিন্ডিকেট প্রতিদিন রাতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের নামে গাছ, বাশঁ, ইট, লবণ, গ্যাস, তরিতরকারি বোঝাই গাড়ি থেকে হাজার হাজার টাকা অবৈধ ভাবে চাঁদা আদায় করে আসছে। কিন্তু ট্রাফিক ও থানা পুলিশ ছিল নিরব।
Developed By Muktodhara Technology Limited