শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি | ২১:৫৭, জুন ২৪, ২০২১
লোহাগাড়ায় পৃথক অভিযানে ৯ হাজার ৫শ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (২৩ জুন) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে পৃথক পুলিশি অভিযানে ২ হাজার ৫শ ইয়াবাসহ একজন ও বৃহস্পতিবার (২৪ জুন) একই স্থানে দিবাগত রাতে ৭ হাজার ইয়াবা ২ মাদককারবারীকে আটক করা হয়। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো কক্সবাজার জেলার টেকনাফ সদরের কচ্চবনিয়া এলাকার মোঃ সালামের পুত্র মোঃখোরশেদ আলম (২০), মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদরের কাটিগ্রামের মোঃ সুলতানের পুত্র মোঃ হানিফ (৩২) ও ঢাকা জেলার বাথুলী এলাকার সুতীপাড়ার মোঃ লোকমান হোসেনের পুত্র মোঃ মিজানুর রহমান (২৯)।
লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদ জনান, গ্রেপ্তারকৃতদের বিরোদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
Developed By Muktodhara Technology Limited