image

আজ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং

নাইক্ষ্যংছড়ি সীমান্তে অজ্ঞাত লাশ উদ্ধার

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি    |    ১৪:২৬, জুন ২৭, ২০২১

image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পরিচয়হীন অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফুলতলী এলাকার সীমান্তের ৪৯নং পিলার ঢেকুবুুনিয়া গ্রামের একটি গহীন পাহাড়ের ঝিরির পথ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ বলছে, নিহত ওই পুরুষের বয়স ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে হবে। রবিবার (২৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শনিবার সন্ধ্যারদিকে ওই এলাকার গহীন পাহাড়ের ঝিরির পথে অর্ধগলিত অবস্থায় ওই পুরুষ লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে রাত ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই লাশটি উদ্ধার করে। ঘটনাস্থলে লাশের সুরতহাল করেছেন নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ। 

পুলিশ জানায়, লাশটি পচে-গলে গেছে। দেখে এলাকাবাসীরা কেউ চিনতে পারছেন না। ধারণা করা হচ্ছে, প্রায় ১০-১৫ দিন আগে থেকেই ওই স্থানে লাশটি পড়ে আছে। তবে স্থানীয়রা লাশটির শরীরের কাপড়-চোপড় দেখে প্রাথমিক ভাবে ধারনা করছেন মায়ানমারের বিদ্রোহী সংগঠন আরসা এর সদস্য হতে পারে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, ওই লাশটির পরিচয় ও হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। উদ্ঘাটন আর ময়নাতদন্তের ভিত্তিতে স্পষ্ট হওয়া যাবে মৃত্যুর রহস্য। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করা হবে। ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image