শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি | ২২:০৪, জুন ২৭, ২০২১
লোহাগাড়ায় ২ হাজার ২শ ইয়াবাসহ দুই মাদকপাচারকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (২৬ জুন) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে পুলিশি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতার হলো কুমিল্লা জেলার বরুড়া উপজেলার এগার গ্রাম বেপারি বাড়ির মোঃ শাহ আলমের ছেলে মোঃ রিয়াজ (২৩) এবং একই জেলার কোতয়ালী থানার সুবর্ণপুর ৪নং ওয়ার্ডের মোতাহের মেম্বার বাড়ির ধনু মিয়ার ছেলে মোঃ ফারুক (২৪)।
লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদ জনান, গ্রেফাতাকৃতদের বিরোদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদের চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
Developed By Muktodhara Technology Limited