image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

বাঁশখালীতে সানলাইন-অটোরিকশা দূর্ঘটনায় শিশুসহ আহত ৪

বাঁশখালী প্রতিনিধি    |    ২২:২৬, জুন ২৭, ২০২১

image

চট্টগ্রামের বাঁশখালীতে সানলাইন বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৪ জন আহত হয়েছে। এতে গুরুতর আহত ৩ জনকে চমেক প্রেরণ করা হয়েছে।

রবিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম আনোয়ারা-বাঁশখালী (পিএবি) প্রধান সড়কের শেখেরখীল রাস্তার মাথায় সানলাইন বাসের সাথে মোটর চালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষর ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুসহ ৪ জন আহত হয়।

এতে গুরুতর আহত হয় বড়ঘোনা এমদাদিয়া পাড়ার নুরুল আবচার (৫৫) ও তার স্ত্রী শারমিন আক্তার (২৯) এবং তাদের দু'বছর বয়সী শিশু সহ অটোরিকশা চালক।

সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত অবস্থায়   ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে স্থানীয় চাম্বল ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হলে ৩ জনের অবস্থা আশংকাজনক হলে তাদেরকে চমেক প্রেরণ করা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শেখেরখীল রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম শহর ছেড়ে বাঁশখালী অভিমুখে দ্রুত গতিতে চলে আসা সানলাইন বাসটি (চট্টমেট্রো-জ-১১২০৭৫) উত্তর দিক থেকে আসা আটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশার ড্রাইভার সহ একই পরিবারের তিন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে চাম্বল ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা অাশংকাজনক হওয়ায় একই পরিবারের ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

বাঁশখালী চাম্বল ন্যাশনাল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাহাত জানান, 'সংঘর্ষের ঘটনায় আহত ৪ জনের মধ্যে একই পরিবারের ৩জনের অবস্থা আশংকাজনক হলে তাদেরকে চমেক প্রেরণ করা হয়। অপরজন আটোরিকশা চালক কে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image