image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

চন্দনাইশে বাল্য বিয়ে : ৮০হাজার টাকা জরিমানা গুনলো বর-কনে পক্ষ

চন্দনাইশ প্রতিনিধি    |    ২০:২৩, জুন ২৮, ২০২১

image

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার উল্লাপাড়া এলাকায় সোমবার (২৮ জুন) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দশম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে পন্ড করলেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন। এসময় কনে পক্ষের নিকট থেকে ৩০হাজার এবং বর পক্ষের নিকট থেকে ৫০হাজার মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তাছাড়া মাস্ক না পড়ায় দোহাজারী এলাকার ফারুককে ৩শ ও সম্রাটকে ২শ টাকা জরিমানা করা হয়।

জানা যায়, চন্দনাইশ উপজেলার বরকল এলাকার শাহ আলমের পুত্র মানিক (২৪) এর সাথে দোহাজারী পৌরসভার উল্লাপাড়া এলাকার সৌদি প্রবাসী আমিন শরিফের কন্যা দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী শামীমা শরিফের বিয়ের আয়োজন চলছিলো। বিয়ে বাড়িতে বরযাত্রীসহ আমন্ত্রিত অতিথিদের খাওয়া দাওয়া শেষে বধু বিদায়ের প্রস্তুতি চলছিলো।

এলাকাবাসীর মাধ্যমে বাল্যবিয়ের খবর পেয়ে বিকেলে কনের বাড়িতে উপস্থিত হন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন। এসময় তিনি বাল্যবিয়ের সব আয়োজন বন্ধ করে দেন।

পরে তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের অভিভাবক রোজী আক্তারকে ৩০ হাজার ও বরের অভিভাবক সম্রাটকে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত বর ওই কিশোরীকে বিবাহ করবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।

এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন বলেন, ''২০০৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ৮ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। যেখানে বাল্য বিয়ে সেখানেই প্রশাসন। বাল্যবিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।"

এসময় বিলুপ্ত দোহাজারী ইউপি চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বেগ, সাবেক ইউ.পি সদস্য মো. শাহ্ আলম, দোহাজারী ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মালেক, ভূমি উপসহকারী কর্মকর্তা কাজী মো. এনামুলহক, উপপরিদর্শক (এসআই) খায়েরসহ চন্দনাইশ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image