শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি | ২০:৪৮, জুন ২৮, ২০২১
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে ৬ পরিবারের ১০ বসতঘর।
সোমবার (২৮ জুন ) দিবাগত রাত ৩ টার দিকে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সর্দ্দার পাড়ায় বৈদ্যুতিক শর্টে আগুনের সূত্রপাত থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার ফাইটার মোঃ আবদুল্লাহ।
সারোয়াতলী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য আব্দুল জলিল বলেন,অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন রাজু সর্দার, বিজয় সর্দ্দার, দোলন সর্দ্দার, ঝুমুর সর্দ্দার, রতন সর্দ্দার ও সবুজ সর্দ্দার। অগ্নিকাণ্ডের সময় ক্ষতিগ্রস্থরা কোন প্রয়োজনীয় ও মূল্যবান আসবাবপত্র টাকা-পয়সা স্বর্ণলঙ্কার কিছুই বের করতে পারেনি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষ টাকা বলে জানান তিনি।
বোয়ালখালী ফায়ার ফায়ার সার্ভিসের ফাইটার মোঃ আবদুল্লাহ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষ টাকা বলে জানান তিনি।
Developed By Muktodhara Technology Limited