শিরোনাম
লামা (বান্দরবান) প্রতিনিধি | ২১:০১, জুন ২৮, ২০২১
লামা উপজেলার সরই উইনিয়নে ভূমি জবর দখলের প্রতিযোগিতা থেমে নেই। সেখানে অনেকের মালিকানা কাগজের চেয়ে জমির দখলের পরিমান অনেক বেশি। কিছু বাহুবলি ভূমি লোভিদের দিন দিন জবর দখল প্রতিযোগিতায় নিগৃহীত হচ্ছে ভূমির প্রকৃত মালিকরা। সেখানে এক প্রবাসী ভাতিজার বাগান পুড়ে দিলেন আপন চাচা(!)।সম্প্রতি সরই ইউনিয়নের ডলু মৌজায় এ ধরণের এক ঘটনা ঘটেছে স্বজনদের মাঝে। খোঁজ নিয়ে জানায়ায়, ৩০৩ নং ডলু মৌজার দেরাজ মিয়া পাড়ায় ভূমি বিরোধে জড়িয়ে আছে আপন ভাতৃদ্বয়।
স্থানীয়রা জানায়, দেরাজ মিয়ার ছোট ভাই এস্তোফ আলী ক্রয় সূত্রে আর/১৯ নং হোল্ডিং এর আন্দর চার একর জমির মালিকানা লাভ করে । কিন্তু এস্তোফ আলী সেখানে জোর প্রয়োগের মাধ্যমে চার একরের স্থলে প্রায় ৮ একর জমি দখল করে আপন ভাই-ভাতিজাদের উপর জুলম করে চলছে।
এ নিয়ে পরস্পর অভিযোগ হয়েছে সেখানকার ক্যায়াজুপাড়া পুলিশ ফাঁড়িতে। পুলিশ সেখানে আইন শৃঙ্খলার অবনতিরোধে সজাগ রয়েছে বলে ক্যাম্প সূত্রে জানা গেছে।
অনুসন্ধান প্রকাশ, ওইস্থানে দেরাজ মিয়া গং এর নামে ৬টি হোল্ডিং এ সাড়ে উনিশ একর জায়গা রয়েছে। এর পাশে তার প্রবাসী ছেলে জানে আলমের নামে ক্রয়সূত্রে ২ হোল্ডিং এ রয়েছে আরো সাড়ে নয় একর জায়গা। দেরাজ মিয়া পূর্নবাসিত পরিবারের দলপতি হিসেবে তার নাম করণে ওই স্থানের নাম হয় “দেরাজ মিয়াপাড়া”।
স্থানীয়রা জানান, ২০০৮ সালে এস্তোফ আলী তার বড় ভাইয়ের সীমানা অতিক্রম করে জবর দখলকালে দেরাজ মিয়ার উপর হামলা হয়।ওই সময় রক্তাক্ত আহত দেরাজ মিয়াগং হাসপাতালে ভর্তি হয়।আপন ভাইয়ের মধ্য ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে বৈঠকের আশ্বাস দিয়ে এস্তোাফ আলী উল্টো লামা থানায় একটি ফৌজদারী মামলা দায়ের করেন। মামলা নং-০১, তাং ০২/০৮/০৮, ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯ ও ৪২৭ ধ:বি:। অপরদিকে দেরাজ মিয়া তার সন্তান, নাতিসহ স্থানীয় আরো ক’জন রক্তাক্ত হামলার শিকার ও আসামী হয়ে অধ্যবধি ওই মামলার ঘানি টানছে বলে জানান প্রায় শত বছর বয়সী দেরাজ মিয়া।সেথেকে এস্তোফ আলী নিজের সীমানা অতিক্রম করে জোরপূর্বক দেরাজ মিয়া ও তার প্রবাসী সন্তান জানে আলমের জমি দখল করতে থাকে।
এ দখল পক্রিয়া হালনাগাদ অব্যাহত রয়েছে, পরিমাপ করা হলে তার বাস্তব প্রমান মিলবে বলে দাবী করেন দেরাজ মিয়া।
অনুসন্ধানকালে স্থানীয় সূত্রগুলো আরো জানান, মূলত তাদের দুই ভাইয়ের বিরুধের সূত্রপাত ঘটে ২০০৫ সালে, চার একর জমি বেচা-কেনাকে কেন্দ্র করে। ওই সময় আর্থিক সংকট নিরষনে দেরাজ মিয়া বিভিন্ন হোল্ডিং এর চার একর জায়গা বিক্রির প্রস্তাব দেন। তার ছোট ভাই এস্তোফ আলী মাত্র ৫০ হাজার টাকায় জমিটি কিনতে চায়। কিন্তু দেরাজ মিয়া মোহাম্মদ হারেছ নামের অন্য এক প্রজার কাছে জমিটি তিন লাখ বিশ হাজার টাকায় বিক্রি করে দেয়।
বিষয়টি ছোট ভাই এস্তোফ আলী মেনে নিতে পারেননি বলে বড় ভাইয়ের উপর ক্ষুদ্ধ হয়ে হামলাসহ একের পর এক আগ্রাসী তৎপরতা চালাচ্ছে বলে স্থানীয়রা জানান।এদিকে এসব কিছুর খেসারত দিতে হচ্ছে দেরাজ মিয়ার প্রবাসী সন্তান জানে আলমকে।
প্রায় আড়াই মাস আগে এস্তোফ আলী জানে আলমের সৃজিত ৬ বছর বয়সী একটি বন বাগানে আগুন লাগিয়ে দেয়। এতে কয়েক হাজার গাছ পুড়ে গিয়ে ২০ লাখ টাকার ক্ষতি হয় জানে আলমের। স্থানীয়ভাবে মাত্র ৪৫ হাজার টাকা জরিমানা করে বিষয়টি আপোষ করা হয়।
জানা গেছে, অতি সম্প্রতি এস্তোফ আলীগং রাতের আধাঁরে বিরোধপূর্ন সীমানায় বেশ কয়েকটি গাছ কেটে ফেলে আবারো দেরাজ মিয়া গংকে ফাঁসানোর চেষ্টা করেন। বিষয়টি নিয়ে দুপক্ষের অভিযোগের ফলে বিরোধপূর্ন সীমানায় শান্তি ভঙ্গের আশংকায় আগেই দু’পক্ষকে কিছু না করার মৌখিক আদেশ দেয় পুলিশ।
Developed By Muktodhara Technology Limited