image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

চন্দনাইশে চিংড়িতে জেলি মেশানোর দায়ে জরিমানা

চন্দনাইশ প্রতিনিধি    |    ২১:৪৫, জুন ২৮, ২০২১

image

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সদরস্থ মাছ বাজারে অভিযান চালিয়ে চিংড়ি মাছে ক্ষতিকর জেলি মেশানোর অপরাধে সঞ্জয় দাশ নামে এক মৎস ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জেলিযুক্ত ২০ কেজি  চিংড়ি মাছ জব্দ করা হয়।

সোমবার (২৮ জুন) সকাল ৭টায় চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, ফিল্ড অফিসার ক্যচিংনু মারমাসহ চন্দনাইশ থানার পুলিশ।

এবিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন দৈনিক অধিকারকে বলেন, ''উপজেলা সদরস্থ কাঁচা বাজারে চিংড়ির ভেতর জেলি ঢুকিয়ে বিক্রি করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের
অভিযান চালানো হয়। জেলি ঢোকানো চিংড়ি খেলে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে। তাছাড়া জেলি ঢুকিয়ে চিংড়ি মাছের ওজন বাড়িয়ে ক্রেতাদের সাথে প্রতারণা করা হয়। চিংড়ি মাছ জব্দ ও জরিমানা করার মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করা হলো।
জব্দকৃত চিংড়িগুলো স্থানীয় শাহ্ আমিন উল্লাহ্ এতিমখানায় প্রদান করা হয়েছে।"



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image