image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

মিরসরাইয়ে যুবককে পিটিয়ে হত্যা, পৌর প্যানেল মেয়র গ্রেফতার

মিরসরাই প্রতিনিধি    |    ২২:১৬, জুন ২৮, ২০২১

image

কাউন্সিলর শাখের ইসলাম রাজু (ফাইল ছবি)

মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাখের ইসলাম রাজুকে আজিম হোসেন শাহাদাত নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার করেছে পুলিশ। ওই মামলার প্রধান আসামী ছিল রাজু।

সোমবার (২৮ জুন) ভোররাতে চট্টগ্রাম নগরীর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিহত আজিম হোসেন ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের হাসানগনিপুর গ্রামের আবদুল বাতেনের পুত্র। তারা ফেনীর বাসিন্দা হলেও মিরসরাইয়ে কর্মসূত্রে ভাড়া বাসায় থাকেন।

জানা যায়, কাউন্সিলরের লোকজন শুক্রবার (২৫ জুন) বিকেলে আজিম হোসেন শাহাদাতকে মিরসরাই সদরের হোপ মা ও শিশু হাসপাতালের ৬ষ্ঠ তলায় ধরে নিয়ে যায়। সেখানে তার ওপর সারারাত ধরে নির্মম নির্যাতন চালানো হয়। একপর্যায়ে ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে বাবা আব্দুল বাতেনের সামনেও আজিমকে মারধর করা হয়। এসময় মুমূর্ষূ অবস্থায় আজিমকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে বলে কাউন্সিলর রাজু পরে এ্যাম্বুলেন্সযোগে আজিমকে ফেনী নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় রাজু ও তার ৩ সঙ্গীকে আসামী করে শনিবার (২৬ জুন) ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগে মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন আবদুল বাতেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, আজিম হোসেন শাহাদাত খুনের ঘটনায় তার বাবা আব্দুল বাতেন বাদী হয়ে কাউন্সিলর রাজুসহ ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এই মামলার প্রধান আসামী রাজুকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image