image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

বাঁশখালীতে পাহাড় কেটে করছে সাবাড়, ৪ শ্রমিক আহত

বাঁশখালী প্রতিনিধি    |    ২২:৩৮, জুন ২৮, ২০২১

image

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছুড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নাপোড়া ডেইল্লা ঘোনা পাহাড়ী  এলাকায় মাটি কাটতে গিয়ে চাঁপা পড়ে ৪ শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২৮জুন) সকালে সংঘটিত দূর্ঘটনায় ৪ শ্রমিক আহতদের মধ্যে ট্রাক ড্রাইভার মো.মুহিবুল্লাহ (৪০)  ও হেলপার মো. কালু (৩৫) কে  কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে তার হদিস মেলেনি। সন্ধ্যা সাড়ে ৬টায় এ রির্পোট লেখা পযর্ন্ত  অন্য আহত ২ শ্রমিকের বিষয়ে কোন ধরনের তথ্য দিতে পারেনি স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য মো.শের আলী মাটি কাঁটার ও শ্রমিক আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয় নজরুল ও ইসমাইলসহ কতিপয় যুবক পাহাড় থেকে মাটি কাঁটার সাথে জড়িত।

এদিকে জঙ্গল নাপোড়া এলাকার বিভিন্ন পাহাড় থেকে প্রতিনিয়ত মাটি কেটে বিক্রি করে আসছে স্থানীয় পাহাড় খেকো একটি সিন্ডিকেট। তারা র্দীঘদিন যাবৎ পাহাড় কেটে ট্রাকে করে মাটি বিক্রি করার কারণে ওই পাহাড়ী এলাকায় দেখা দিয়েছে ধস। যেকোন মুর্হুতে ঘটতে পারে পাহাড় ধ্বসের মত মারাত্বক দূর্ঘটনা ।

সরেজমিনে স্থানীয়দের সাথে বলে জানা যায় , ওই এলাকার পাহাড় খেকো সিন্ডিকেটটি সাধারন মানুষ ও আইনের তোয়াক্কা করে না । এর পূর্বে উপজেলা প্রসাশন ও পরিবেশ অধিদপ্তর থেকে পাহাড় খেকো সিন্ডিকেটটির বিরুদ্ধে একাধিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা ও আদায় করা হয়। তাতে ও থেমে নেই ওই পাহাড় খেকো সিন্ডিকেটটি। তারা দিনের পর দিন পাহাড় কেটে সাবাড় করে ফেলছে।

পাহাড় খেকোদের এহেন র্কমকান্ডে কেউ বাধা প্রদান করলে হেনেস্তার শিকার হতে হয় স্থানীয়দের। পাহাড় খেকোদের মদদে রয়েছে  প্রভাবশালী মহল। তাদের ভয়ে এলাকাবাসী মুখ খুলতে নারাজ। তাবে এই সিন্ডিকেটের  দৌরাত্ম ও সরকারী পাহাড় রক্ষার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু-হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image