image

আজ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং

বাঁশখালীতে ট্রাক অটোরিকশা দূর্ঘটনায় নিহত ১, আহত ৩

বাঁশখালী প্রতিনিধি    |    ১৭:৪৯, জুন ২৯, ২০২১

image

নিহত মুহাম্মদ বাদশা (ফাইল ছবি)

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রধান সড়কে বেপরোয়া ভাবে চলে আসা যাত্রীবাহী হযরত তাহের শাহ রহঃ এক্সপ্রেস নামে সিএনজি চালিত একটি অটোরিকশা সড়কের এক পার্শ্বে দাঁড়িয়ে থাকা পাইপলাইনের কাজে নিয়োজিত ট্রাকের সাথে ধাক্কা লেগে ধুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় নিহত হয় ১ জন, আহত হয় অন্তত আরো ৩জন।

সোমবার (২৮ জুন) রাত আনুমানিক ১১ টা ৪০ মিনিটের সময় বাঁশখালী প্রধান সড়কে শিলকূপ মনছুরিয়া বাজারের উত্তর পার্শ্বে প্রায় দেড়শ গজ দূরত্বে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল বাংলাবাজার জয়নগর পাড়া এলাকার নজু মিয়ার ছেলে মুহাম্মদ বাদশা (৫০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। অন্যান্য আহতরা হলেন চকোরিয়া উপজেলার বদরখালী এলাকার বেলাল, শাহ জাহান, আবু তাহের।

এ ঘটনায় বেপরোয়া আটোরিকশা চালক পালিয়ে গেলেও সড়কে বন্ধ করে রাখা পাইপলাইনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে বাঁশখালী থানা পুলিশ।

স্থানীয় প্রতক্ষদর্শী মু. মিয়া জানান, 'মনছুরিয়া বাজারের উত্তর পার্শ্বে প্রধানসড়ক সংলগ্ন সড়কের পূর্ব পাশে পাইপ লাইনের মালামাল রাখার জায়গায় প্রধান সড়কেই পাইপ লাইনের কাজে নিয়োজিত ট্রাকটি বন্ধ করে রাখা হয়েছিল। এ সময় উত্তর দিক থেকে বেপরোয়াভাবে চলে আসা সিএনজি চালিত আটোরিকশাটি পাইপ লাইনের কাজে ব্যবহৃত গাড়ীর সাথে ধাক্কা লাগে। এতে আটোরিকশাটি ধুমড়েমুচড়ে যায়। অন্ধকারের মধ্যে রাস্তাার উপর রাখা পাইপলাইনের ট্রাকটি খেয়াল করতে না পারায় আটোরিকশা চালকের অসতর্কতার কারণে ঘটনাটি সংঘটিত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে স্থানীয়রা বাঁশখালী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় বাদশা নামের একজন নিহত হয়। আহত হয়েছেন অন্তত আরো ৩ জন।'

বাঁশখালী উপজেলা হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার রাশেদ উল করিম সুজন 'গুরুতর আহত অবস্থায় বাদশা নামের একজনকে নিয়ে আসা হলে তার মৃত্যু হয়েছে বলে জানান।'



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image