শিরোনাম
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি | ১৮:১৫, জুন ২৯, ২০২১
কুতুবদিয়ায় ওয়ালিত ফয়সাল (২৫) নামের এক এনজিও কর্মীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুন) আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা মেডিকেলের পশ্চিম গেইটের সামনে মো. মীর কাসেমের ভাড়া বাসায় "রূপীয়া নিবাসে এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল চুয়াডাঙ্গার জেলার জীবন নগর উপজেলার উতলী, মারগুমারি এলাকার সোনা মিয়ার পুত্র৷
জানা যায়, ফয়সাল রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে গত ৫ জুন কুতুবদিয়ায় যোগদান করেছে।
রুমমেট সিরাজুল মোস্তফা বলেন, প্রতিদিনের ন্যায় ৯টায় অফিসে যায়। তাকে অফিসে যাওয়ার জন্য ডাকলে একটু পর যাচ্ছি বলে। কিন্তু সকাল ১০টায় ফয়সাল অফিসে না যাওয়াতে আবারও বাসায় এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে অফিস কর্মী সাজ্জাদকে ডাকি।
তিনি আরও জানান, রাত ১১টার দিকে বাসার বাইরে গিয়ে ফোনে কান্নাকাটি করে কথা বলছিল বলে জানান তিনি ।
তার পরিবারে সাথে যোগাযোগ করলে চাচা বিপ্লব জানান, সোনা মিয়ার একমাত্র পুত্র ওয়ালিত ফয়সাল। তিনি আত্মহত্যা করার মতো কোন কারণ দেখছেন না। তবে ধারণা করা হচ্ছে তার স্ত্রীর সাথে ইদানীং মনমালিন্য হওয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানান।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে নিহতের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন না থাকলেও ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা।
Developed By Muktodhara Technology Limited