শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি | ২০:২৫, জুন ৩০, ২০২১
লোহাগাড়ার কলাউজানে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো: শফি আলম (৩৮) নামে আরো একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে কক্সবাজার জেলার মহেশখালী পানিছড়া এলাকার মৃত সরু মিয়ার পুত্র। বুধবার দুপুরে দিকে তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ জুন) লোহগাড়া থানার একটি পুলিশি টিম মহেশখালী পানিছড়া এলাকা তাকে গ্রেফতার করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গত ১৮ জুন কলাউজানে ডাকাতির সাথে জড়িত বলে স্বীকার করেছে।
উল্লেখ্য, গত ২১ জুন কলাউজানে ডাকাতির ঘটনায় চকরিয়া বরইতলী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরী ৪টি অস্ত্র, ১৩ রাউন্ড কার্তুজ, ৩টি মোবাইল সেট, নগদ টাকাসহ নুরুল হাসেম প্রকাশ কাসেম (৩০) নামে একজনকে আটক করে পুলিশ।
Developed By Muktodhara Technology Limited