শিরোনাম
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি | ২০:৩৪, জুন ৩০, ২০২১
কুতুবদিয়ায় সাগরে ভেসে আসছে একের পর এক মৃত গরু উপজেলা দক্ষিণ ধূরুং ইউনিয়নে পুরাতন বাতিঘর পাড়ায় মৃত ৯টি গরু সমুদ্রে একের পর এক ভেসে এসেছে,আরও ১৫/২০ টি মৃত গরু সাগরে ভেসে গেছে বলে জানায় স্থানীয় মজিব উল্লাহ।
স্থানীয় ইউনুছ মাঝি বলেন, এসব মৃত গরুগুলো সাগরের জোয়ারের পানিতে ভেসে এসেছে। মৃত গরুগুলো কুকুর ও কাক ছিড়ে খাচ্ছে এবং ছড়াচ্ছে দূর্গন্ধ। এসব মৃত গরু যদি পুঁতেপেলা না হয় তাহলে পুরো এলাকা দূর্গন্ধ হয়ে যাবে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ হোছাইন বলেন, বেশ কিছু মৃত গরু আলী ফকির ডেইলের পশ্চিম পার্শে সমুদ্র সৈকতে ভেসে এসেছে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করেছি,চেয়ারম্যানের সাথে আলোচনা করে মৃত গরুগুলো পুঁতে পেলার ব্যবস্থা করা হবে।
Developed By Muktodhara Technology Limited