শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি | ২২:৩০, জুলাই ১, ২০২১
চট্টগ্রামের চন্দনাইশে চোরাই মোটরসাইকেলসহ মোঃ ইফতাব উদ্দিন তানিম (২৩) ও মোঃ সেলিম (২৫) নামে দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, গত কিছু দিন আগে সাতকানিয়া উপজেলার ঢেমশা এলাকার দেলোয়ার নামে এক ব্যক্তি তার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে মর্মে থানায় মামলা দায়ের করে। মামলায় দোহাজারী পৌরসভার উল্লাপাড়া এলাকার মোঃ শাহ্ আলমের ছেলে মো. ইফতাব উদ্দিন তানিমকে আসামি করা হয়।
অভিযোগের পর তদন্তের প্রেক্ষিতে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আরিফউজ্জামান খাঁন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ মঙ্গলবার (২৯ জুন) রাতে উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি মোঃ ইফতাব উদ্দিন তানিম (২৩) কে আটক করে।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন মাজার গেইট থেকে চোরাইকৃত মোটরসাইকেলটিসহ বাঁশখালি উপজেলার জলদি ইউনিয়নের বাইন্যাপাড়া এলাকার নুর হোসেন ওরফে নুরু হুছনের ছেলে মো. সেলিম (২৫) কে আটক করে।
আটককৃত আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন সরকার।
Developed By Muktodhara Technology Limited