image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

কক্সবাজারে সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত-৮

কক্সবাজার ব্যুরো    |    ১৯:৩৪, জুলাই ২, ২০২১

image

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গাড়ির মালিক ও ওয়ার্কসপ মালিকসহ ৮জন আহত হয়েছেন।
শুক্রবার ( ২ জুলাই) দুপুর ১২ টায় এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আহতদের পরিচয় পাওয়া গেছে। আহতরা হলেন, সিএনজি অটোরিকশার মালিক পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়্যাঘোনা এলাকার আবুল কালামের ছেলে জয়নাল আবদীন (৩২), অটোমোবাইল ওয়ার্কসপ মালিক (মোটর গ্যারেজ) রাজাখালী ইউনিয়নের বামুলা পাড়া এলাকার আলী হোসেনের ছেলে রুহুল আমিন (৪৫), গোঁয়াখালী এলাকার মহিউদ্দিনের ছেলে মোঃ শামিম (১৬) ও তারেক জিয়া (১৪), একই এলাকার জামাল হোসেনের ছেলে মোহাম্মদ তামিম (১৩), জোনাইদের ছেলে তাওহীদুল ইসলাম (১৫) ও উখিয়া বালুখালী এলাকার হোসেন আহমদের ছেলে আবু ছৈয়দ (২৮)।

আহতদের প্রথমে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রুহুল আমিনের একটি সিএনজি অটোরিকসা অটোমোবাইল ওয়ার্কসপ (মোটর গ্যারেজ) রয়েছে। ওই অটোমোবাইল ওয়ার্কসপে জয়নাল নামে এক ব্যক্তি তার সিএনজি অটোরিকসা মেরামত করতে নিয়ে যান। ওয়ার্কসপের মেকানিক সিএনজি মেরামত করার সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে আহতের ঘটনা ঘটে।

পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোহাম্মদ মোজাম্মেল চৌধুরী বলেন, আহতদের ৩০ থেকে ৪০ ভাগ শরীরের অংশ পুড়ে গেছে। সবাই আশঙ্কামুক্ত। চিকিৎসা নিলে সবাই দ্রুত সুস্থ হয়ে উঠবে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন,অটোমোবাইল ওয়ার্কসপে সিএনজি অটোরিকশা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটনাট তদন্ত করছেন ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image