শিরোনাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি | ২০:০৭, জুলাই ২, ২০২১
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের পৃথক অভিযানে ৩ ইয়াবাকারবারী আটক হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ১৮’শ ৬৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৬০ হাজার ৭শত টাকা।
শুক্রবার (২জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন।
তিনি বলেন, বৃহস্পতিবার (১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ধুংরী হেডম্যান পাড়ার সামনে থেকে চালি হাতেনাতে ১শত ৯৫ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারিকে আটক করা হয়।
অন্যদিকে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সদর ইউনিয়নের বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১ হাজার ৬৭৪পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামীরা হলো, রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হিন্দুপাড়ার মোজাফ্ফর আহম্মদের পুত্র আব্দু রহিম (২৫), নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড এর ঘিলাতলী এলাকার খুরশেদ আলম ওরফে বাদল্লার পুত্র রবিউল হোসেন(২৫) ও রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ক্যাজরবিল এলাকার আজিজুর রহমানের পুত্র আবুল কালাম (২৩)।
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ শুক্রবার সকালে বান্দরবান জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited