শিরোনাম
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি | ২০:২৭, জুলাই ২, ২০২১
মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারা দেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। ঘোষিত লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে কুতুবদিয়া উপজেলা প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা।
শুক্রবার (২ জুলাই) সকাল থেকে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরের জামান চৌধুরী বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের সাথে নিয়ে কুতুবদিয়া উপজেলার বিভিন্ন এলাকায় লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে। পাশাপাশি ঘরের বাহিরে বের হয়ে ঘুরা ফেরা ও আড্ডা না দিতে সাধারণ মানুষকে সচেতন করছেন।
পাশাপাশি কুতুবদিয়া পারাপার জেটিঘাট সমূহে বসানো হয়েছে পুলিশের কঠোর চেকপোষ্ট। বন্ধ রয়েছে পারাপারঘাট।
জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরণের যানচলাচল ও দোকানপাট রয়েছে বন্ধ। রাস্তাঘাট ফাঁকা। রোগি ও জরুরি কাজ ছাড়া লোকজনকে তেমন দেখা যায়নি রাস্তঘাটে।
লকডাউনের দুই দিনে বৃহস্পতিবার ও শুক্রবার চোখে পড়া কিছু সংখ্যক খোলা দোকান ও চলাচলরত অটো রিক্সাকে সায়ত্রিশটি মামলায় সাত হাজার সাত শত পঞ্চাশ টাকা জরিমানা গুণতে হয়েছে।
Developed By Muktodhara Technology Limited