image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

লকডাউনে চন্দনাইশে ২য় দিনে ১৩ হাজার ১শ টাকা জরিমানা

চন্দনাইশ প্রতিনিধি    |    ২০:৩৩, জুলাই ২, ২০২১

image

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ সামাল দিতে দেশজুড়ে ৭দিন ব্যাপী লকডাউন শুরু হয়েছে। মাঠপর্যায়ে লকডাউন বাস্তবায়নে দিনে-রাতে সমানতালে অভিযান পরিচালনা করছে চন্দনাইশ উপজেলা প্রশাসন। শুক্রবার (২ জুলাই) চন্দনাইশ
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের নেতৃত্বে দোহাজারী পৌরসভা সদরে অভিযান পরিচালিত হয়।

অভিযানে পানাহার হোটেলের খাস্তগীরকে ২হাজার, বনফুলের আবুল কাশেমকে ৫হাজার, আরমানকে ২হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পথচারী আলাউদ্দিনকে ২শ, শামসুজ্জামানকে ৩শ, হোসনে আরা বেগমকে ১শ টাকাসহ সর্বমোট ৯হাজার ৬শ টাকা জরিমানা করা করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১জুলাই) রাত ৯টা থেকে উপজেলার বরকল ইউনিয়নের বিভিন্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে ওয়াসিমকে ২শ,  আলমগীরকে ১হাজার, সিরাজুল ইসলামকে ৫শ,
করিমকে ৫শ, খোরশেদ আলম ১শ ৫০, জয়নাল আবেদিন ২শ, লিটন বৈদ্য ৫শ, খোরশেদকে ২শ, মোরশেদকে ২শ টাকাসহ সর্বমোট ৩হাজার ৪শ ৫০টাকা জরিমানা করা হয়।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  সাদিয়া ইসলাম বলেন, "১জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত ৭দিনব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন কার্যকরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংক্রমণ আইনে জরিমানা করা হয়েছে। এছাড়া জনসাধারণকে সতর্ক করার পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image