image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

আনোয়ারায় ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি    |    ১৫:০০, জুলাই ৩, ২০২১

image

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পিএবি সড়কের কালা বিবির দিঘির মোড় এলাকায় একটি সিএনজি আটো রিক্সার গতিরোধ করে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোররাতে আনোয়ারা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি আটোরিকশা,১ টি ছোরা, ১ টি গামছা ও ছিতাইকৃত নগদ ৩ হাজার টাকাও জব্দ করা হয়েছে। শুক্রবার বিকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আনোয়ারা থানা সূত্রে জানাযায়, শুক্রবার রাত সাড়ে ১২ টায় কর্ণফুলীর ক্রসিং এলাকা থেকে মো. এনামুল হক (৩৫) নামের এক ব্যক্তি সিএনজি অটোরিক্শা করে বাঁশখালী যাওয়ার পথে পিএবি সড়কের শোলকাটা এলাকায় ছিনতাইকারীরা তার গাড়ীর গতিরোধ করে পেটে ছুরি ঠেকিয়ে তোয়ালে দিয়ে মুখ চেপে ধরে নগদ ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে সিএনজি থেকে ফেলে দেয়। সংবাদ পেয়ে আনোয়ারা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই নিঃ) নওফেল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল কালাবিবির দীঘির মোড় এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা, ছুরি,গামছা ও ছিনতাইকৃত নগদ ৩ হাজার টাকাসহ ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হল কর্ণফুলী উপজেলার বাসিন্ধা মোঃ ওমর ফারুক (৩০), মোঃ লেদু মিয়া (৩০) ও সুজিত নাথ (২৫)।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, শুক্রবার রাত সাড়ে ১২ টায় ছিনতাইয়ের খবর পেয়ে পিএবি সড়কের কালা বিবির দিঘি মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এসময়  ছিনতাই ব্যবহৃত ছুরি, গামছা ও ছিনতাইকৃত নগদ ৩ হাজার টাকাও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদকসহ একাধিক চুরির মামলা রয়েছে। ছিনতাইকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে নতুন আরেকটি মামলা দিয়ে শুক্রবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image