শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি | ১৫:১২, জুলাই ৩, ২০২১
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ সামাল দিতে দেশজুড়ে ৭দিন ব্যাপী লকডাউন ঘোষণা করেছে সরকার। মাঠপর্যায়ে লকডাউন বাস্তবায়নে প্রথমদিনের ধারাবাহিকতা বজায় রেখে শুক্রবার (২ জুলাই) দিন-রাত সমানতালে অভিযান পরিচালনা করেছে চন্দনাইশ উপজেলা প্রশাসন।
এদিন বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চন্দনাইশ উপজেলা সদর, গাছবাড়িয়া কলেজ গেইট ও খান হাট এলাকায় এবং রাত সাড়ে ৮ টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার রৌশনহাট, বাদামতল, খানহাট, কলেজ গেইট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন।
অভিযানে হোটেল ও দোকানপাট খোলা রাখায় ফোরকানকে ২হাজার, সিরাজুল ইসলামকে ২হাজার, আসাদকে ২হাজার, হারুনকে ৩হাজার, শাহআলকে ১হাজার, নাসির মুন্সিকে ১হাজার, সাজিদুল ইসলামকে ১হাজার ৫শ, রিদোয়ানকে ১হাজার ১শ, তৌহিদুলকে ৫শ ৫০, নওশাদকে ৫শ, ওসমান আলীকে ১হাজার, জামাল উদ্দিনকে ৫শ, হারুনকে ৫শ, জাহেদকে ৫শ, খোকনকে ৪শ টাকা জরিমানা করা হয়।
এছাড়া পথচারী রুবেলকে ৩শ, ইসমাইলকে ২শ, আরাফাতকে ১শ, খন্দকার হাবিবকে ২শ, মঈনুদ্দিনকে ২শ, জালাল আহমদকে ৩শ, হেলালকে ৩শ, স্বপন বড়ুয়াকে ৫০, বদিউল আলমকে ২শ, জসিম উদ্দিনকে ২শ, আমিনকে ২শ, মাসুদকে ২শ, আমিনুল হককে ১শ, আশিকুর রহমানকে ১শ, আমিলাস খাতুনকে ১শ, নিতাই ঘোষকে ৩শ, শফিউল আলমকে ১শ, আব্দুল মোমেনকে ২শ টাকা জরিমানা করা হয়।
এব্যাপারে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন বলেন, "স্বাস্থ্যবিধি না মানা ও লকডাউনের বিধি নিষেধ লঙ্ঘন করায় ৩৩টি মামলায় ২১হাজার ৮শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। করোনা ভাইরাসের ঊর্ধ্বমূখী সংক্রমণের লাগাম টেনে ধরতে জনস্বার্থে ৭দিনব্যাপী লকডাউন ঘোষণা করেছে সরকার। করোনা নিয়ন্ত্রণে সরকার নির্দেশিত লকডাউন অমান্য করে স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতার কোন বিকল্প নেই।"
সরকারি নির্দেশনা প্রতিপালণ ও লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Developed By Muktodhara Technology Limited