শিরোনাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি | ১৩:০২, জুলাই ৫, ২০২১
অর্থ আত্মসাৎ করে অপহরণ নাটকের পর পুলিশের অভিযানে আটক হয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংক উখিয়া কুতুপালং শাখার ক্যাশিয়ার হামিদ হোসেন। এসময় তার কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ১৯ লক্ষ ৯২ হাজার টাকা।
রবিবার (৪ জুলাই) সন্ধ্যায় টেকনাফ উপজেলার কাঞ্জনপাড়া এলাকা থেকে তাকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।
এর আগে গত ৩০ জুন বালুখালী এলাকা থেকে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রæপ কর্তৃক তাকে অপহরণ করা হয় বলে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছিল। পরে ২ জুলাই রাতে সন্ত্রাসীরা তাকে মুক্তিদেয় বলেও প্রচার করে পরিবার।
এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, ২০ লাখ টাকা আত্মসাৎ করেছে বলে ইকবাল নামের একজন হামিদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ তদন্তে নামার পর পালিয়ে বেড়াচ্ছিল হামিদ। এক পর্যায়ে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রæপ আল ইয়াকিন তাকে অপহরণ করেছে বলে দাবি করে তার পরিবার।
তিনি আরও বলেন, হামিদকে জিজ্ঞাসাবাদের পর জাহাঙ্গীর নামে একজনের বাড়ি থেকে ১৯ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
উল্লেখ্য, ৩০ জুন সকালে নিজ বাড়ি হোয়াইক্যংয়ের কাঞ্জরপাড়া থেকে আল আরাফাহ ইসলামী ব্যাংক কুতুপালং শাখায় যাওয়ার পথে বালুখালী পানবাজার এলাকা থেকে নিখোঁজ হয় বলে থানায় অভিযোগ করে তার পরিবার। বালুখালী থেকে তাকে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ হারাকা আল ইয়াকিনের সদস্যরা তুলে নেয় বলেও দাবী করেছিল হামিদের পরিবার।
উখিয়ায় অপহরণের ৩দিন পর বাড়ী ফিরলেন ব্যাংক কর্মকর্তা হামিদ
Developed By Muktodhara Technology Limited