image

আজ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং

রাউজানে ভারসাম্যহীন মায়ের চুরি যাওয়া নবজাতক উদ্ধার

রাউজান প্রতিনিধি    |    ১৯:৫৯, জুলাই ৭, ২০২১

image

চট্টগ্রামের রাউজান উপজেলায় চুরি হওয়া নবজাতককে তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরে এক দম্পতির কাছ থেকে নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। পরে নবজাতকসহ ওই দম্পতিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

গত শনিবার ভোরে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ব্রাহ্মণহাট এলাকা থেকে ভারসাম্যহীন এক মায়ের ওই নবজাতক চুরি হয়েছিল।ওই দম্পতি দাবি, নবজাতককে তাঁরা চুরি করেননি। লালন-পালন করতে নিয়ে গিয়েছিলেন।

পুলিশ বলছে, বিষয়টি এখন আদালতের মাধ্যমে সুরাহা করে হবে। সুরাহা হওয়া না পর্যন্ত নবজাতকটি থানায় ওই দম্পতিসহ পুলিশের হেফাজতেই থাকবে। পাশাপাশি মানসিক ভারসাম্যহীন ওই নারীর চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অন্তঃসত্ত্বা ভারসাম্যহীন এক নারী ব্রাহ্মণহাট এলাকার একটি বাজারে আশ্রয় নেন। শুক্রবার সন্ধ্যায় তাঁর প্রসব ব্যথা শুরু হয়। পরে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় তিনি কন্যাসন্তানের জন্ম দেন। স্থানীয় এক নারী নবজাতকের পরিচর্যাও করেন। শনিবার সকালে বাজারের ব্যবসায়ীরা এসে দেখেন, নবজাতকটি নেই। নবজাতক উদ্ধারে অভিযানে নামে পুলিশ।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, এক দম্পতির কাছ থেকে নবজাতকটি উদ্ধার করা হয়েছে। এখন আইনি প্রক্রিয়া চলছে। বুধবার আদালতের মাধ্যমে বিষয়টি সুরাহা করা হবে। ওই দম্পতিসহ পুলিশি হেফাজতে নবজাতককে চিকিৎসা দিতে শহরে নেওয়া হয়েছে।


রাউজানে চুরি যাওয়া নবজাতকের খোঁজ মেলেনি এখনও


image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image