শিরোনাম
মিরসরাই প্রতিনিধি | ২৩:২২, জুলাই ৭, ২০২১
দৈনিক ভোরের দর্পণ পত্রিকার মিরসরাই প্রতিনিধি সাংবাদিক আশরাফ উদ্দিনের মোটরসাইকেল চুরি হওয়ার মাত্র এক ঘন্টার মধ্যে গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়েছে মিরসরাই থানা পুলিশ। থানা পুলিশের তড়িৎ তৎপরতায় চুরি হওয়া মোটর সাইকেলটি তাৎক্ষনিত উদ্ধার করতে সক্ষম হওয়ায় ধন্যবাদ জানিয়েছেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু।
বুধবার (৭ জুলাই) রাত আড়াইটায় সাংবাদিক আশরাফ উদ্দিনের ব্যাক্তিগত মোটরসাইকেলটি (ঢাকা মেট্টো-হ-২০-৯৮৬১) মিরসরাই সড়ক ও জনপদ (সওজ) ডাকবাংলোতে তার নিজ বাস ভবন থেকে চুরি হয়ে যায়। চুরি হওয়ার এক ঘন্টা পর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাত্তার পুকুর এলাকা থেকে উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ।
জানা যায়, দুইটি গেইটের তালা ভেঙ্গে চোরের দল সে যেখানে থাকে রাত আড়াইটায় সেখানে ঢুকে পড়ে। এসময় সাংবাদিক আশরাফ উদ্দিনের শয়ন কক্ষের বাহির থেকে দরজা বন্ধ করে তাকে ঘর বন্ধি করে ফেলে তারা। তিন যুবক তার বাসার সামনে থেকে বিনা বাঁধায় মোটরসাইকেলটি নিয়ে যেতে সক্ষম হয়।
সাংবাদিক আশরাফ জানান, চোরদের সব কার্যক্রম দেখতে পেলেও তার কিছুই করার ছিলনা তাকে বন্ধী করে রাখার কারণে। চোরের দল মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার পর তাৎক্ষণিক মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমানকে মুঠোফোনে জানানো হলে তিনি তড়িৎ ব্যবস্থা নিয়ে প্রথমে সাংবাদিক আশরাফ ও তার পরিবারের অন্যান্য সদস্যদের বন্ধী দশা থেকে উন্মুক্ত করেন এবং মাত্র এক ঘন্টার ব্যবধানে উপজেলার পাত্তার পুকুর এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে তার হাতে বুঝিয়ে দেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান জানান, সাংবাদিক আশরাফ থেকে মোটরসাইকেল চুরির তথ্য পাওয়ার সাথে সাথে রাত আড়াইটায় টহলরত সকল পুলিশ সদস্যদের সতর্ক করি সাথে সাথে আমি নিজেও টহলে অংশ নিই। টহলের একপর্যায়ে উপজেলার পাত্তার পুকুর এলাকায় একটি মোটরসাইকেল দেখতে পেয়ে থামানোর চেষ্টা করলে আরোহীরা মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসলে সাংবাদিক আশরাফ সেটি তার বলে শনাক্ত করেন। মোটরসাইকেল চুরির সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
উল্লেখ্য, সাম্প্রতিক মিরসরাই উপজেলায় ব্যাপক হারে মোটরসাইকেল ও সিএনজি অটোরিক্সা চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। পুলিশ এই সংবদ্ধ চোর চক্রকে শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Developed By Muktodhara Technology Limited