শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি | ২০:১১, জুলাই ৮, ২০২১
চট্টগ্রামের বাঁশখালীতে একই পুকুর থেকে দুজনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে বাঁশখালী থানা পুলিশ।
উপজেলার সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হালুয়াঘোনা লটমণি এলাকার মাছ চাষের একটি বাণিজ্যিক পুকুরে লাশ দু'টি ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল ৫ টার দিকে মরদেহ দু'টি উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতরা হলেন- সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গাটিয়াডেঙ্গা এলাকার আব্দুল খালেক বাড়ীর আব্দুস সোবহানের পুত্র শাহজাহান (২৮) ও লোকমান হাকিমের পুত্র আকাশ (১৯)। তারা সম্পর্কে মামাত ভাই বলে জানা যায়।
এ বিষয়ে বাঁশখালী রামদাশমুন্সির হাঁট পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মুহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, 'তারা দু'জনই মাছের প্রজেক্টে কাজ করেন। পানি সেচের মোটর চালু করতে গিয়ে তারা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সম্ভবত গত বুধবার রাতেই নিহত হয়েছেন।'
বাঁশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবীর ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, 'ঘটনাস্থলে সাতকানীয়া থানার পুলিশও উপস্থিত হয়েছে। লাশ দু'টি তাদের পরিবার চাইলে দিয়ে দেওয়া হবে, অন্যতায় ময়না তদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হবে।'
Developed By Muktodhara Technology Limited