image

আজ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং

থানায় অভিযোগ করায় ক্ষুদ্ধ হয়ে হামলা ও ভাংচুর : আহত-৩

কক্সবাজার ব্যুরো    |    ১৮:০৭, জুলাই ১০, ২০২১

image

কক্সবাজারের উখিয়া সোনারপাড়ায় একব্যক্তি নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দায়ের করায় ক্ষুদ্ধ হয়ে হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। এসময় হামলায় আহত হয়েছেন গৃহকর্তাসহ ৩ জন।

হামলাকারীদের দায়ের কুপে গৃহকর্তা আজিজ উল্লাহর মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছেন। এসময় বসতবাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে সশস্ত্র হামলাকারীরা। আহতরা বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়াস্থ ডেইলপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। আহতরা বর্তমানে কক্সবাজার জপলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে আহত গৃহকর্তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হামলায় আহত আজিজ উল্লাহর ছেলে আব্দু শুক্কুর বলেন, আমাদের একটি জমি দখল করতে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে আমাদের নিকট আত্মীয় ছৈয়দ উল্লাহ। এ ঘটনায় আমার পিতা বাদি হয়ে গত কয়েক মাস আগে থানায় একটি অভিযোগ দায়ের করেন। যেটি তদন্তাধীন রয়েছে। সম্প্রতি ক্ষমতার দাপট দেখিয়ে আবারো জমি দখল করতে আসে তারা। এ সময় আমাকে ও আমার পিতাকে হত্যাসহ মারধর করার হুমকি দেয় তারা। আমি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা চিন্তা করে থানায় আরেকটি অভিযোগ দিই। এতে ক্ষিপ্ত হয়ে ৯ জুলাই (শুক্রবার) জুমার নামাজ শেষে স্থানীয় আবু ছিদ্দিকের ছেলে রিয়াদ (২৪) আমাকে হামলা চালাতে আসে। এ নিয়ে আমাদের মাঝে বাকবিতান্ডের ঘটনা ঘটে। জুমার নামাজ পড়তে আসা লোকজন আমাদের সরিয়ে দেয়।কিন্তু শুক্রবার দুপুর আড়াইটার দিকে ছৈয়দ উল্লাহর ছেলে মামুদুল করিম জুয়েল (৩৬), তার ভাই জিয়া উল করিম মুরাদ (২৮), ইউচুপ আলীর মেম্বারের ছেলে আবু ছিদ্দিক (৪৫), তার ছেলে মো: শাকিল (২১), আবু তাহের মেম্বারের ছেলে মো: শাহেদ (২৪), তার ভাই সাজ্জাদ (২৪), আবুল কালামের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৮) তার ভাই আব্দুল্লাহ আল সাইমুন (২৪), মুবিন (২০) ও সাহাব উদ্দিনের ছেলে নুরুল আবছারসহ (২৫) প্রায় ১৫/২০ জন আমার বাড়িতে সশস্ত্র হামলা চালায়।

হামলাকারীরা আমাদের বাড়ির ব্যাপক ভাংচুর করেন। দামী মোটর সাইকেল ভাংচুর করে ও কুরবানি দেয়ার জন্য ক্রয়কৃত মহিষ লুট করে নিয়ে যায়। পুরো বিষয়টি আমরা ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবহিত করার পর পুলিশ ঘটনাস্থলে আসেন। পুলিশ এসে গুরুতর আহত আমার বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। এ ঘটনায় আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।

ঘটনাস্থল পরিদর্শন করা ইনানী পুলিশ ফাঁড়ির এএসআই সাইদুল বলেন, হামলার খবর পেয়ে আমি একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আজিজ উল্লাহকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

আহত পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image